(ABNA24.com) হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গত বছরের জুন মাস থেকে এই বর্বরতা চালিয়েছে সৌদি সেনারা। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপরে সৌদি আরব যে বেআইনি আগ্রাসন চালিয়েছে তাতে নতুন মাত্রা যোগ করেছে এই বর্বরতা।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক উপপ্রধান মাইকেল পেজ এসব তথ্য তুলে ধরেছেন। তিনি জানান, বেসামরিক জনগণের ওপরে গ্রেপ্তার অভিযান ও নির্যাতন নিপীড়ন চালানোর পাশাপাশি তাদের অনেককে আটক করে সৌদি আরবে চালান করা হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে পশ্চিমা দেশগুলো অস্ত্র বিক্রি করার কারণে ইয়েমেনে আরব জোটের আগ্রাসন প্রলম্বিত হচ্ছে এবং দিন দিন মারাত্মক আকার ধারণ করছে।
............
340